,

আইএসবিরোধী লড়াই জোরদার করবে যুক্তরাষ্ট্র-ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান আরো জোরালো করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।

বার্তা সংস্থা রয়টার্স-এর খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে আইএস দমনে সমন্বিত উদ্যোগের কথা বলেন ওলাদঁ। তাঁকে সমর্থন দেন ওবামা।

সংবাদ সম্মেলনে ওলাদঁ বলেন, তিনি এবং ওবামা ‘যেকোনো জায়গায় সন্ত্রাস মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।’

‘আমরা বিশ্বকে ধ্বংস হতে দিতে পারি না। দায়েশের (আইএস) মোকাবিলায় আমাদের সাধারণ, সমন্বিত ও অনমনীয় উদ্যোগ দরকার’, যোগ করেন ওলাদঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘যেকোনো স্থান থেকে দায়েশকে ধ্বংস করতে হবে। তাদের অর্থনৈতিক ভিতগুলো বন্ধ করতে হবে, তাদের নেতাদের ধরে নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে হবে এবং তাদের নিয়ন্ত্রিত ভূমি পুনরুদ্ধার করতে হবে।’

সংবাদ সম্মেলনে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘ফ্রান্সকে ভালোবাসি তাদের চেতনা এবং সংস্কৃতির জন্য। হামলার (প্যারিসে হামলা) পর থেকে যুক্তরাষ্ট্রের লোকজন প্যারিসে গিয়েছে, আইফেল টাওয়ারের আশপাশে ঘুরেছে, এমনকি হামলায় আক্রান্ত স্থাপনাগুলোর পাশে গিয়েছে।’

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে আইএসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে ফ্রান্স। এবার এই কাজে যুক্তরাষ্ট্রকে পাওয়ার আশ্বাস পেল দেশটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ