বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে আর্নিকের ‘বলি আবার’

news-image

ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন চলতি প্রজন্মের সুকণ্ঠী সংগীতশিল্পী নাদিজা সুলতানা আর্নিক। তবে বিভিন্ন কারণে একক অ্যালবাম প্রকাশ করা হয়নি তার। এদিকে দীর্ঘ সময় ধরেই নিজের একক অ্যালবামের কাজ করছেন এ গায়িকা। অবশেষে বছরের শেষের দিকে এসে এখন নিজের এই প্রথম একক অ্যালবামের কাজ শেষ করেছেন আর্নিক। বিভিন্ন ধরনের গান দিয়ে সাজিয়েছেন এ অ্যালবাম। নিজে এর নাম রেখেছেন ‘বলি আবার’। অ্যালবামটি আসছে ডিসেম্বরেই প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ আলবামে গান লিখেছেন প্রদীপ সাহা, স্বপ্নিল, রবিউল ইসলাম জীবন, সুমন সাহা, মাহমুদ মানজুর প্রমুখ। গানগুলোর সুর-সংগীত করছেন বাপ্পা মজুমদার, ফোয়াদ নাসের বাবু, মাহমুদ সানী, সুমন কল্যাণ, প্রতীক হাসান ও ডিজে আকস। মোট ছয়টি গান থাকছে এ অ্যালবামে। দুটি গান থাকছে ক্লাব মিক্স। তবে এ অ্যালবামটি প্রকাশ করা হবে আর্নিকের নিজস্ব প্রতিষ্ঠান থেকে। তা ছাড়া অনলাইনেও প্রকাশ করা হবে এটি। এ বিষয়ে আর্নিক বলেন, আসলে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যেভাবে অ্যালবামটি করার জন্য প্রস্তাব করছে সেভাবে আমি রাজি নই। কারণ আমি আমার গানগুলো নামমাত্র মূল্যের বিনিময়ে বিলিয়ে দিতে চাই না।

এ কারণেই গানের সব স্বত্ব নিজের কাছে রেখেই অ্যালবামটি এবার প্রকাশ করছি। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।

আর আমার স্বপ্নের অ্যালবাম হলো ‘বলি আবার’। এ অ্যালবামের গানগুলো প্রসঙ্গে আর্নিক বলেন, নিজের একটি ধারা এ অ্যালবামের গানগুলোর মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছি। সব ধরনের গানই এ ক্ষেত্রে রেখেছি। ছয়টি গান সুর করেছেন ও লিখেছেন ছয়জন সুরকার ও গীতিকার। এদিক থেকেও একটা ভিন্নতা খুঁজে পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। আর আমি কয়েকটি ভিডিও এ অ্যালবাম থেকে প্রকাশ করবো। এরই মধ্যে দেশের সুপ্রতিষ্ঠিত একটি মিউজিক চ্যানেলও আমার একটি গানের ভিডিও তৈরি করবে বলে জানিয়েছে। সব মিলিয়ে এ অ্যালবামের গানগুলো নিয়ে আমি অনেক আশাবাদী। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা