,

মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি: জাতিসংঘ

news-image

মৃত্যুদ-ের মতো ‘অমানবিক কাজ’ অবিলম্বে বাতিল করার জন্য আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি উল্লেখ করে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে (যঃঃঢ়://িি.িড়যপযৎ.ড়ৎম/বহ/ঘবংিঊাবহঃং/চধমবং/উরংঢ়ষধুঘবংি.ধংঢ়ী?ঘবংিওউ=১৬৭৯৯্খধহমওউ=ঊ) এ আহবান জানান।
রাভিনা তার বিবৃতিতে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের দেয়া রায়ে রোববার কার্যকর করা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি। এ নিয়ে চারজনের ফাঁসি কার্যকর হলো। এর মধ্যে মুজাহিদ হলেন জামায়াতে ইসলামীর নেতা। সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা।

যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের মৃত্যুদ-ের আদেশ দেয়। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই আদালত ১৭টি রায় দিয়েছেন। এর মধ্যে ১৫টিতে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যদের বিরুদ্ধে মৃত্যুদ- দেয়া হয়েছে। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ রায় দেয় হয়। ওই বিবৃতিতে রাভিনা আরও বলেন, বিচারের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে আমরা সতর্ক করছি যে, বাংলাদেশ সরকারের উচিত হবে না মৃত্যুদ- কার্যকর করা।


বিভিন্ন সময় একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। তারা ফাঁসি বন্ধ রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ, এই বিচার কার্যক্রমে সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মানদ- বজায় রাখা হয়নি। নাগরিক-রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ীও ওই বিচার করা হয়নি। অথচ বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশ । রাভিনা বলেন, যেকোন পরিস্থিতিতে, এমনকি সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদ-ের বিরোধী জাতিসংঘ।
সূত্র: দি ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ