,

অসাধারণ ব্যাটিংয়ের রহস্য কি?

news-image

স্পোর্টস ডেস্ক : নিয়মিতই দেখা যাচ্ছে দৃশ্যটা। ইনিংসের শেষের দিকে ব্যাট করতে নেমে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন মাশরাফি। রান করছেন ১৪-১৫ কিংবা ২০। তার এই ১৪-১৫ রানের ইনিংসটা যেন ১০০-১৫০ রানের সমতুল্য। বাংলাদেশ দলের যে ইনিংসটা শেষ হয়ে যেতো ২৪৫-২৫০-এর মধ্যে, সে ইনিংসটাকে মাশরাফি নিয়ে যাচ্ছেন ২৭৫-২৮০-তে। 

 

 

এ তো গেলো জাতীয় দলের কথা। ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ, বিপিএলে কিন্তু ‘ব্যাটসম্যান’ মাশরাফি যেন আরও বেশি প্রস্ফুটিত। আরও বেশি বিধ্বংসী। মূলতঃ তার ব্যাটিংয়ের কাছেই মঙ্গলবারের প্রথম ম্যাচে ১৭৬ রান করেও হেরে যেতে হলো চিটাগাং ভাইকিংসকে। ৩২ বলে তিনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। 

 

 

এমন অসাধারণ ব্যাটিংয়ের রহস্য কি? এর আগেও জানতে চেয়েছিল সাংবাদিকরা। আজও জানতে চাইলেন। জানার ইচ্ছা ছিল, ব্যাটিং নিয়ে আলাদাভাবে কোন কাজ-টাজ করছেন মাশরাফি? এই জানতে চাওয়াতেই বের হয়ে এলো মাশরাফির ব্যাটিংয়ের আসল রহস্য। তিনিই জানালেন, জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কারণে কিভাবে এমন একজন কার্যকরী ব্যাটসম্যান হয়ে উঠছেন তিনি।

 

 

রীতিমত একজন ব্যাটসম্যান হয়ে ওঠার পেছনের গল্প জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘আসলে এ জন্য হাথুরুসিংহেকে ধন্যবাদ। কারণ, (জাতীয় দলে) সাধারণত আমরা এখন সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামি। নরম্যালি আমি আটে ব্যাটিংয়ে যাই। তো সে আমার সাথে (ব্যাটিং নিয়ে) অনেক কথা বলেছে। অনেকবারই বলেছে যে, কিভাবে ব্যাটিংটা ভালো করতে পারি। হয়তো বা আগের মত সেভাবে ব্যাটিং প্র্যাকটিস করি না। আগেও বলেছিলাম, আমি ব্যাটিং প্র্যাকটিস করি না। তারপরও ও (হাথুরু) সব সময় আমাকে ব্যাটিং প্র্যাকটিস করার জন্য বলে।’

 

 

শুধু তাই নয়, জেনুইন ব্যাটসম্যানরা যখন গ্রানাইটের ওপর প্র্যাকটিস করে, তখনও মাশরাফিকে সেখানে ব্যাটিং প্র্যাকটিস করার জন্য বলেন কোচ হাথুরু। সেটাই জানালেন মাশরাফি। বললেন, ‘ব্যাটসম্যানরা গ্রানাইটে যে অনুশীলন করে, সেখানেও আমাকে প্র্যাকটিস করতে বলে হাথুরু।’

 

 

কেন হাথুরুসিংহে মাশরাফিকে ব্যাটসম্যান হিসেবেও গড়ে তুলতে চান, সেটা জানালেন ম্যাশ নিজেই। তিনি বলেন, ‘যেহতু (জাতীয় দলে) সাতজন ব্যাটসম্যান ব্যাটিং করে। শেষ দিকে যেন দলের উপকার হয়, সে জন্য সে (হাথুরু) আমাকে সব সময় সহযোগিতা করেছে যেন ব্যাট ভালো করতে পারি। অনেক মোটিভেটও করেছে যে, আমার থেকে যদি ১৫-২০টা রান আসে, তাহলে অন্য পাশে যে ব্যাটসম্যান থাকে সে ১৫টা রান করলো। তাহলেও তো অনেক, অথ্যাৎ ৩০-৩৫ রানের পার্টনারশিপ হয়ে গেলো। যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

 

 

এর ফলে কী উপকার হচ্ছে সেটাও বললেন মাশরাফি। তিনি বলেন, ‘এ কারণে দলের অনেক উপকারও হচ্ছে। এটা অন্তত আমার মাথায় ঢুকেছে যে, আমি যদি শটস না খেলে রানটা ধরতে পারি। যদি দল ২২০-৩০ রানে আটকে যেতে চায়, আমি যদি ওখানে নেমে ১৫-২০ করে দিতে পারি, তাহলে পার্টনারশিপ ৩০ রানের হয়ে যাবে। তাহলে রানটা বেড়ে যাবে অনেকখানি। এজন্যই বলি যে, হাথুরুসিংহে আমাকে অনেক হেল্প করেছে। এবং সব সময় ব্যাটিংয়ের সুযোগ করে দেয়। অনেক সময় দেখা গেলো আমিই ইচ্ছা করেই করি। তবে সে সব সময় চায়, যেন আমি ব্যাটিং করি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে