বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ বিমান ভূপাতিত করায় পুতিনের নিন্দা

news-image

তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেছেন ‘সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে’।

তুরস্ক বলছে, রুশ সুখোই-২৪ যুদ্ধবিমানটি তুর্কী আকাশসীমা লংঘন করছে বলে বার বার সতর্কবার্তা দেবার পরই সেটিকে গুলি করে নামানো হয়। কিন্তু মি. পুতিন বলেন, রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমার মধ্যেই ছিল। সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় জ্বলন্ত বিমানটি সিরিয়ার ভেতরে একটি পাহাড়ি এলাকায় পড়ছে। বিমানটির দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়।

তবে পরে আল-আরাবিয়া নামে একটি টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, একজন কথিত পাইলটের হেলমেটবিহীন মৃতদেহের চারপাশ ঘিরে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে এবং ইসলামী শ্লোগান দিচ্ছে। মস্কো বলছে, তাদের বিমানটি সিরিয়ার আকাশসীমার বাইরে কখনোই যায় নি এবং তুরস্কের আকাশসীমায় ঢোকে নি, এবং তারা তা প্রমাণ করতে পারবে।

ক্রেমলিনের একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা। রাশিয়া আরো বলছে, বিমানটিকে গুলি করা হয়েছে আকাশ থেকে নয়, বরং মাটি থেকে।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ ঘটনার ব্যাপারে নেটো, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য দেশগুলোর সাথে পরামর্শ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা যায়, নেটো জোট তুরস্কের অনুরোধে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে