শুরুতেই আমিরের আঘাত
স্পোর্টস ডেস্ক : চিটাগাং ভাইকিংসের দেয়া ১৭৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমিরের করা ইনিংসের প্রথম ওভারেই তামিমের তালুবন্দি হয়ে ফিরে যান ওপেনার ইমরুল কায়েস (০)।
এরপর ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান আরেক ওপেনার লিটন দাস(৯)। ঘাতক সেই আমির। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ২ উইকেটে ২২। ক্রিজে আছে মারলোন স্যামুয়েলস(০) ও শুভাগত হোম(৮)।
এর আগে টসে হেরে ব্যাট করার সুযোগ পাওয়া চিটাগাং ভাইকিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন এনামুল হক বিজয় ও জিয়াউর রহমান। এছাড়া তামিম ইকবাল ৩৩ ও দিলশান ৩৬ রান করেন।
কুমিল্লার পক্ষে আজহার জায়েদী ২টি উইকেট নেন। মাশরাফি ও সুনীল নারিন নেন ১টি করে উইকেট। এবারের বিপিএলে কুমিল্লার এটি দ্বিতীয় ম্যাচ। তামিমের চিটাগাং আজ খেলছে টানা তৃতীয় ম্যাচ।











