,

দেহ স্ক্যান করে নারীদের মন্দিরে প্রবেশ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের একটি মন্দিরে প্রবেশের আগে নারীদের 'পবিত্রতার' পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর এই পরীক্ষার জন্য মন্দিরের দুয়ারে নারীর দেহ স্ক্যান করা হবে। ভারতে রজঃস্বলা অবস্থায় নারীদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই।

 

আর এই ঘোষণায় কেরালার সবরিমালা মন্দির কর্তৃপক্ষের এই ঘোষণায় রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে।

অপবিত্র অবস্থায় কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণেরও অনুমতি নেই নারীদের । এছাড়া অনেক স্থানে অশৌচ অবস্থায় নারীদের রান্নাঘরেও প্রবেশ করতে দেওয়া হয় না।

 


সবরিমালা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরে প্রবেশেচ্ছু কোনো নারী রজঃস্বলা কি না জানতে শরীর স্ক্যান করা হবে। মন্দিরের প্রধান পুরোহিত গোপাল কৃষ্ণ বলেছিলেন, ‘এমন একদিন আসবে যখন লোকে জানতে চাইবে নারীদের সারা বছর মন্দিরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা উচিৎ কি না।

 


বর্তমানে সঙ্গে মারাণাস্ত্র রয়েছে কি না তা পরীক্ষার জন্য স্ক্যান মেশিন রয়েছে। ভবিষ্যতে এমন সময় আসবে যখন নারীদের মন্দিরে প্রবেশের সঠিক সময় হয়েছে কি না তা যাচাইয়ের জন্য তাদের শরীর স্ক্যান করার মেশিন উদ্ভাবিত হবে। তখন নারীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে কি না বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।’

 

পুরোহিতের এ মন্তব্যের পর ভারতজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষের এ ঘোষণার পর ফেসবুকে #হ্যাপিটুব্লিড নামের একটি ক্যাম্পনই শুরু করেছেন প্রগতিশীল নারীরা।

 


হ্যাপি টু ব্লিডের অফিসিয়াল পেজে বলা হয়েছে, ‘এ ধরনের মন্তব্য চরম পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয়।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর