সালমানকে ‘হিটলার’ বললেন ডেইজি!

news-image

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে ডেইজি শাহের সম্পর্কের সমীকরণ নিয়ে বাতাস ক্রমেই সরগরম হয়ে উঠেছে। আর এর মধ্যেই সালমানকে ‘হিটলার’ আখ্যা দিলেন নায়িকা। ‘হেট স্টোরি-৩’ এর সুবাদে বি-টাউনে এখন বেশ পরিচিত মুখ ডেইজি। কিন্তু ভাইজান নামে এক নামেই যাকে সবাই চেনেন হঠাৎ তাকে ‘হিটলার’ বলে মনে হল কেন?

 

 

ডেইজির কথায়, 'আমি খুব লাকি যে বলিউডে সালমান আমার মেন্টর, শিক্ষক, বন্ধু। কিন্তু কোনও কোনও সময় সালমান হিটলার। ধরুন রাত ২টার সময় সালমান ঘুমাচ্ছে। আর আমি না জেনে ফোন করলাম। তখন কিন্তু ও হিটলার।'

 


‘হেট স্টোরি ৩’-এ নিজের সাহসী ক্যারেক্টার নিয়েও মন্তব্য করতেও কম সাহস দেখাননি ডেইজি। চ্যালেঞ্জের সুরে তিনি জানিয়েছেন, 'পাশের বাড়ির মেয়ের চরিত্রে তো সকলে অভিনয় করতে পারেন। কিন্তু এ ধরনের চরিত্রই প্রমাণ করে দেয় কার ক্ষমতা কতটা।'

 

 

জয় হো-তে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে ‘হেট স্টোরি থ্রি’-তে আগের তুলনায় অনেক বেশি সাহসী ডেইজি। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘হেট স্টোরি-৩’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত