,

আইএসের দুই শতাধিক তেলের ট্রাক ধ্বংস

news-image

সিরিয়ায় বিমান হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন দুই শতাধিক তেলের ট্রাক ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন সেনাবাহিনীর ভাষ্য, সপ্তাহান্তে উত্তর-পূর্ব সিরিয়ায় ওই বিমান হামলা চালানো হয়। এতে আইএসের নিয়ন্ত্রণে থাকা ২৩৮ টির বেশি তেলের ট্রাক ধ্বংস হয়েছে।

তেল উৎপাদনের একটি স্থানে ওই ট্রাকগুলো তেল ভরার অপেক্ষায় একসঙ্গে থামানো (পার্ক) ছিল বলে ধারণা করা হচ্ছে। ওই অবস্থায় ট্রাকগুলোর ওপর বিমান হামলা হয়।

মার্কিন সেনাবাহিনীর ভাষ্য, হামলার আগে ট্রাকগুলো থেকে বেসামরিক চালকদের সরিয়ে দিতে বার কয়েক সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর ট্রাকগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় বেসামরিক লোকজনের হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা ওই বিমান হামলার ভিডিওচিত্র প্রকাশ করবে।

সিরিয়ায় দখল করা তেলক্ষেত্র আইএসের আয়ের একটা বড় উৎস।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর