রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ২৮পিস ইয়াবাসহ যুবক আটক

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কুট্রাপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যাবসা করে আসছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে আটক করেন।ওদিকে একই সময়ে সদর থানার পুলিশ তিন মামলার পলাতক আসামী সরাইলের লিজন মিয়াকে (২৭) কে গ্রেপ্তার করেছে। লিজন সরাইল উপজেলার কালিকচ্ছের মনিরবাগ এলাকার আলী জাহানের ছেলে। তার বিরুদ্ধে সরাইল থানায় ২টি চাঁদাবাজি ও ১টি ডাকাতি মামলা রয়েছে। সরাইল থানার অফিসান ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, মাদক ব্যবসায়ী রুবেল ও ৩ মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী লিজনকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।