বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার ট্রেনে চড়ার সাধ মেটালেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : আজ থেকে ঠিক আট বছর আগে। শহিদ-কারিনাকে নিয়ে ছবি করেছিলেন ইমতিয়াজ আলি। ‘জব উই মেট’-এর গল্প এগিয়েছিল ট্রেন যাত্রা ঘিরে। জীবনে প্রথম বার জীবনে ট্রেনে চড়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন কারিনা। আট বছর পর সেই ইমতিয়াজ আলির ছবির জন্যই বহুদিন পর ট্রেনে চড়ার সুযোগ পেলেন দীপিকা পাডুকোন।


‘তামাশা’-র প্রচারে আজ অর্থাৎ, রবিবার দিল্লি যাওয়ার কথা ছিল দীপিকা-রনবীর-ইমতিয়াজের। সেই মতো ফ্লাইটের টিকিটও কাটা ছিল। কিন্তু হঠাৎই ট্রেনে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন দীপিকা। তাঁর মুখ থেকে কথা সরতে না সরতেই তড়িঘড়ি ফ্লাইটের টিকিট বাতিল করে ট্রেনের টিকিটের ব্যবস্থা করেন রনবীর। আজ দুপুর ৩টা ২০ মিনিটে মুম্বাই সেন্ট্রাল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা করেন তিনজনে। সারা রাত ট্রেনে কাটিয়ে কাল তাঁরা পৌঁছবেন দিল্লি।


ইউটিভি মোশন পিকচারস ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবি মু্ক্তি পাচ্ছে আগামী ২৭ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা