,

ফাঁসি কার্যকর করায় ক্ষুব্ধ পাকিস্তান

news-image

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করায় গভীর 'উদ্বেগ ও ক্ষোভ' প্রকাশ করেছে পাকিস্তান। mujahid_saka_11314দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা  হয়। বিবৃতিতে ফাঁসি কার্যকর করাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে বলা হয়েছে, 'আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিষয়টি লক্ষ্য করেছি… উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।' যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ উল্লেখ করে বলা হয়, '১৯৭১ সালের ঘটনার বিচার নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার দিকেও লক্ষ্য রাখছি আমরা।'
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে এর আগে কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসি নিয়েও পাকিস্তান অনুরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল। তখন দেশটির পার্লামেন্টে এ নিয়ে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ১৯৭৪ সালের ৯ এপ্রিলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যকার চুক্তি অনুযায়ী একটি সমঝোতা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে