,

‘চলচ্চিত্র ব্যবসা এখন আর জমজমাট নয়’

news-image

মডেল ও অভিনেত্রী আলিশা প্রধান। সম্প্রতি যার নামের সাথে ‘চিত্রনায়িকা’ তকমাটি জুড়েছে সফলতার সাথেই। তার প্রথম চলচ্চিত্র ‘অন্তরঙ্গ’ মুক্তি পেল কিছুদিন আগেই। ছবিটির মধ্য দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম-এর অন্তরঙ্গ ছবিতে আলিশার বিপরীতে অভিনয় করেছেন ইমন। চলচ্চিত্রটি প্রসঙ্গে আলিশা বলেন, ‘ভালো লাগছে এখনও হলে ছবিটি চলছে। এটি অনেক বড় একটি প্রাপ্তি। দর্শকদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি।’

 
আলিশা চলতি সময়ে ব্যক্তিগত ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। তবে হাতে বেশকিছু ছবির গল্প আছে। হয়তো খুব শিগগিরই আবারও শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘প্রেমের কাজল’ শিরোনামের একটি চলচ্চিত্রের বাকি অংশের কাজ শুরু করবেন। ‘অন্তরঙ্গ’ ছবিটিতে অভিনয় ছাড়া প্রযোজনার সাথেও যুক্ত ছিলেন আলিশা। দেশের চলচ্চিত্রের বর্তমান ব্যবসা ও সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ব্যবসায় অনেক কিছুতে অভাব থেকে যাচ্ছে। সেটা হল থেকে শুরু করে মৌলিক গল্প পর্যন্ত। চলচ্চিত্র ব্যবসা এখন আর জমজমাট নয়। তবে আমাদের সম্ভাবনা রয়েছে।’
 
আলিশা ছোটপর্দা ছেড়েছেন প্রায় দুই বছর আগেই। তবে বিজ্ঞাপনে এখনও কাজ করছেন তিনি। আগামীতে দু’টি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে