বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেমস বন্ডের নয়া ছবিতে এক মিনিটের লম্বা চুমু : বিপাকে সেন্সর বোর্ড!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি জেমস বন্ডের নয়া ছবি স্পেক্টার মুক্তি পেয়েছে ভারতে। তারপরেই হইচই। লম্বা চুমুর দৃশ্য ভারতীয় সেন্সর কাঁচির দাপটে কেটে ছেঁটে এইটুকু। সঙ্গে সঙ্গে শুরু বিতর্ক, সমালোচনা। উঠছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে নীতি পুলিশগিরির অভিযোগও। এ হেন চুমুতে কাঁচি চালিয়ে তাই বেজায় বিপাকে পরেছেন সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহলনি। কিন্তু সমালোচনা যতই হোক দমতে রাজি নন তিনি। একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের কাজকে বেশ জোর গলাতেই সমর্থন করেছেন ।

 


বলেছেন ‘‘ আগের বোর্ডের মাথারা সংস্কারি ব্যাপার নিয়ে মোটেও মাথা ঘামাতেন না। আমরা তো চুম্বন দৃশ্যর অনুমতি দিয়েছি। শুধু দৃশ্যটা খানিক ছোট করেছি।’’ ১০ সেকেন্ডের চুমুর সঙ্গে এক মিনিটের লম্বা চুমুর পার্থক্যটা কী জানতে চাইলে বেশ খেপে যান তিনি। উত্তর দেন এবার কি আপনি বাড়ির দরজা খুলে সঙ্গম করতে চান? দুনিয়ার লোককে দেখাতে চান ঠিক কীভাবে আপনি সঙ্গমটা করেন? এরপরে অবশ্য চুমুর সঙ্গে প্রকাশ্যে সঙ্গমের সম্পর্ক জানতে চাইলে তাঁর কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে