,

সিরিয়াতে রুশ হামলায় ৯৭ শিশুসহ ৪০০ জন নিহত

news-image

সিরিয়াতে গত সেপ্টেম্বর মাস থেকে চলে আসা রুশ বিমান হামলায় ৯৭ জন শিশুসহ চারশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন সিরিয়ান অবসারভেটোরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছেন, গত সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত রুশ বিমান হামলায় মৃতের সংখ্যা ৪০৩ জন, এর মধ্যে ৯৭ জন শিশু। অন্যদিকে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংগঠন দ্যা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছেন, এই হামলায় ১২৬ জন শিশুসহ কমপক্ষে ৫২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসওএইচআর জানিয়েছে আজ রবিবার রাজধানী দামাস্কাসের পাশে দুমাতে সিরিয়ান সরকারী বিমান হামলায় ৩ শিশুসহ ৭ জন। গত শনিবার আরও ৭ জন মারা গেছেন এলেপ্পোতে। গত শুক্রবারে আইএসকে লক্ষ্য করে কাপাসিয়ান সাগর থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেন রুশ বাহিনী। রুশ এবং সিরিয়ান কর্তা ব্যাক্তিরা জানিয়েছেন, রুশ জঙ্গি বিমান হামলা শুরু করার পরে সিরিয়ার দিয়ার-আজ-জোর প্রদেশে প্রায় ৫০টি আইএস ঘাঁটিতে হামলা করেছে। এসওএইচআর বলেছে, গত অক্টোবর থেকে সিরিয়ার খামার, গ্রাম এবং শহর লক্ষ্য করে প্রায় ৪২ হাজার ২৩৪ টি বিমান হামলা করা হয়েছে এবং সেগুলোর নিরীক্ষণ তারা করেছেন। তাতে প্রায় ২২ হাজার ৩৭০ ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে দেশটিতে এবং ১ হাজার ৪৩৬ জন শিশুসহ সবমিলিয়ে ৬ হাজার ৮৮৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরো প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছেন। যদিও জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ার সংঘর্ষে এযাবৎ কমপক্ষে ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং সিরিয়ার অর্ধেক জনগণ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে