প্রভার গোপন তথ্য ফাঁস করলেন তার স্বামী!

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের আলোচিত ও সমালোচিত জনপ্রিয় অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসার ভাঙনের মুখে। বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত।

 


বিশেষ সূত্র ও প্রভার বরাত দিয়ে এখবর নিশ্চিত করেছে একটি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি জানায়, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।

 


প্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’

 


এদিকে, প্রভার এমন মন্তব্যের পর বেশ কয়েকদিন ধরেই চুপ ছিলেন শান্ত। কিন্তু এবার মুখ খোলেই বোমা ফাটিয়েছেন তিনি। প্রভা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘ও আমাকে মাদকাসক্ত বলেছে। বিষয়টা হাস্যকর। আমার স্ত্রী হিসেবে প্রভা কতটুকু দায়িত্ব পালন করেছে? এটা আমার একটা বড় প্রশ্ন।

 

ওর কোন কৃতজ্ঞতাবোধ নেই। কতটা দুঃসময়ে আমি ওর পাশে ছিলাম। প্রভা তা ভুলে গেছে। কারণ ও নিজেই একটা নেশাখোর মেয়ে। ইয়াবা ছাড়া ওর চলে না। প্রভার চরিত্র নিয়ে নতুন করে বলার কিছু আছে বলে মনে করি না।’

 


উল্লেখ্য, অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই ২০১২ সালের ২য় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা-শান্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত