ক্রিমিয়ার ২০ লাখ মানুষ অন্ধকারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎসংযোগ টাওয়ার উড়িয়ে দেওয়ায় অন্ধকারে রয়েছে ক্রিমিয়ার ২০ লাখ মানুষ। ইউক্রেইন থেকে সরবরাহ করা বিদ্যুৎসংযোগ লাইনের চারটি টাওয়ার প্রকাশিত খবর অনুযায়ী বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পর থেকে ক্রিমিয়া অন্ধকারে ডুবে আছে।

 


জানা যায়, শনিবার রাতের এ ঘটনায় অঞ্চলটির ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। চারটি বিদ্যুৎলাইনের সবগুলোই বিচ্ছিন্ন হয়ে গেছে।


 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেওয়া ছবিগুলোতে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক টাওয়ারগুলোতে টাঙিয়ে রাখা ইউক্রেইনের পতাকা দেখা গেছে।

 


এক সময়ের ইউক্রেইনের অবিচ্ছিন্ন অংশ ক্রিমিয়া উপদ্বীপকে গত বছর রাশিয়া অধিগ্রহণ করে নিলেও অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছিল ইউক্রেইনীয় কর্তৃপক্ষ।

 


ক্রিমিয়া এনার্জির পরিচালক ভিক্টর প্লাকিডা বার্তা সংস্থা তাসকে বলেন, “ক্রিমিয়া পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।” ক্রিমিয়ার জরুরি মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করে উদ্ধারকারী দলগুলোকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।

 


ক্রিমিয়া অঞ্চলের উপপ্রধানমন্ত্রী মিখাইল শেরেমেত জানিয়েছেন, হাসপাতালগুলোতে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখায় সেখানে অস্ত্রোপচারসহ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

 


আগে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, চারটি বৈদ্যুতিক লাইনের মধ্যে দুটি শুক্রবার উড়িয়ে দেওয়া হয়।ইউক্রেইনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্থ টাওয়ারগুলি মেরামতের চেষ্টাকালে আন্দোলনকারীরা বাধা দেয় ও ঘটনাস্থলটি অবরোধ করে রাখে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান