বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম উইকেটের পতন ঘটলো চিটাগাংয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : বহুল প্রতিক্ষীত বিপিএলের পর্দা উঠছে আজ। বেলা ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ৩য় আসর। নতুন এই আসরের উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস।

 


শুরুতেই ব্যাটিং তান্ডব চালিয়ে যাচ্ছে চিটাগাং। মাত্র ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও দিলশান। তাদের ব্যাটিং তান্ডবে বন্ধ করতে আবু যুবায়েদকে বোলিংয়ে আনেন সাকিব। আর এসেই দিলশানকে সাঁজঘরে পাঠান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিটাগাংয়ের সংগ্রহ ৬৮/১ ৬ ওভার।

 

 

সবদিক থেকে বিবেচনায় আসরের শক্তিশালী ৩টি দলের মধ্যে এ দুটি দল বেশ শক্তিশালী। দেশী-বিদেশী তারকাসমৃদ্ধ দু'দলের লড়াই দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।

 


খেলার মাঠে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল অপরদিকে রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিমের চিটাগাং দলে বিদেশী খেলোয়াড় হিসেবে পাকিস্তানি আমির, আজমল এবং জিম্বাবুয়ের চিগাম্বুরাকে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকান রবিন পিটারসনও থাকছেন ভাইকিংসে। দেশীয় এনামুল-তাসকিন-শফিউল আর বিদেশী আমির-আজমল-চিগাম্বুরাদের নিয়ে বেশ শক্তিশালী। তামিমের চিটাগাং আজ জয়ের লক্ষ্যেই তাদের বিপিএল-২০১৫ যাত্রা শুরু করবে।

 


রংপুর প্রথম ম্যাচে খেলার নিশ্চয়তা পেয়েছে অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসানের। কন্যা সন্তানের মুখ দর্শনে স্ত্রীর পাশে থাকতে গত ৮ নভেম্বর আমেরিকা যান তিনি। বিপিএল শুরুর আগের দিনই তার ঢাকায় পৌঁছানোর কথা। যথাসময়ে ঢাকায় এসে পৌঁছেছেন এই অলরাউন্ডার। আর সাকিব না থাকলেও রংপুরের শক্তিতে খুব বেশি একটা কমতি হবে না। দেশীয় সৌম্য, আরাফাত সানি, জহুরুল অমি, মুখতার আলীর সঙ্গে দলে থাকবেন বিদেশী ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবী, সচিত্র সেনানায়কদের।

 


খেলাটি দুপুর ২টায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও স্পোর্টস। দিনের অন্য খেলায় সন্ধ্যা ৬টায় ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ার।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা