,

মুখ্যমন্ত্রীর সাথে কারিনার সেলফি নিয়ে…

news-image

বিনোদন ডেস্ক : একইরাজ্যে সরকারি দল আর বিরোধী দল থাকলে যা হয় আরকি! তেমনটাই হল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের ক্ষেত্রে। বেচারা কি আর করেছেন, না হয় নিজের মোবাইল দিয়ে পাশে বসে থাকা বিখ্যাত অভিনেত্রীর সাথে একটা সেলফিই তুলেছেন! আর তাতেই পুরো রাজ্যে নিন্দার ঝড়!

 

হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যে। রায়পুরে শিশুদের অধিকার সংক্রান্ত ইউনিসেফ এবং রাজ্যের স্কুল এডুকেশন, নারী ও শিশু উন্নতি বিভাগের এক অনুষ্ঠানে ইউনিসেফের দূত হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান। আর একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। পাশে কারিনা দেখে ভদ্রলোক মুখ্যমন্ত্রী একটা সেলফি নেয়ার লোভ সামলাতে পারলেন না, যতোই হোক সেলেব্রেটি তারকা বলে কথা!  যথারীতি সেলফি নিলেনও মন্ত্রী। কিন্তু এরপরেই  তার নিন্দায় উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দল।

 

বিশেষ করে রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেশ বঘেলতো সরাসরি এরজন্য কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর এমন শিশুসুলভ কান্ডে লজ্জা প্রকাশ করে বলেন, ‘রাজ্যের অসংখ্য চাষি খরা সমস্যায় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আর এইরকম একটা স্পর্শকাতর সময়ে আমাদের মূখ্যমন্ত্রী নায়িকার পাশে বসে ছবি তুলছেন?’ তিনি মুখ্যমন্ত্রীরর এমন কান্ডে ধিক্কারও জানান। 

 

এছাড়া বিরোধী দলই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্ত্রীর এমন কান্ড নিয়ে নানা ব্যঙ্গও শুরু হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে