বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির আদেশের সমালোচনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

news-image

মার্কিন পররাষ্ট্র দপ্তর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় বহাল রাখার সমালোচনা করেছে । খবর এপির।
ওই খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রনীতির আইন বিষয়ক কর্তাদের মন্তব্য, ‘যতক্ষণ না পর্যন্ত ওই বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানে না পৌঁছে ততক্ষণ বিরোধী দলের প্রভাবশালী এই দুই নেতার ফাঁসি কার্যকর করা উচিত নয়।’

প্রসঙ্গত, ২০১৩ সালে সাকা ও মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়। হাইকোর্ট তাদের বিরুদ্ধে এ রায়ের পুনর্বিবেচনার আবেদন বুধবার খারিজ করে দেয়। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে দুটি ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ সরকার। এ ট্রাইব্যুনাল এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৫ জনেরও বেশি ব্যক্তিকে দণ্ডিত করেছে। যাদের অধিকাংশ জামায়াত রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে