বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়া সংকট ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনায় ওলাঁদ ক্যামেরন বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সন্ত্রাসবাদ মোকাবেলা ও সিরিয়া সংকট বিষয়ে আলোচনার জন্যে সোমবার প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন।

 

 


ওলাঁদের কার্যালয়ের কর্মকর্তারা শনিবার একথা জানান। এই বৈঠকের মাধ্যমে ফ্রাঁসোয়া ওলাঁদের সপ্তাহব্যাপী ব্যস্ত কূটনৈতিক বিনিময়ের সূচনা হবে। এসময় ওলাঁদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠক করবেন।

 

 


প্যারিসে নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত এবং এ ঘটনায় ইউরোপীয় গোয়েন্দা কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তায় ঘাটতি প্রকাশ পাবার প্রেক্ষাপটে ওলাঁদ এসব বৈঠক করতে যাচ্ছেন।

 


এ হামলা ফ্রান্স ও রাশিয়া দু’দেশকেই সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করতে উদ্বুদ্ধ করেছে। এছাড়া দু’দেশ এই সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে। আইএস প্যারিস হামলা এবং মিশরে ২২৪ আরোহীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে।