বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : মাস তিনেক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে নুসরাত ফারিয়া জানিয়েছিলেন, ‘এখন আর উপস্থাপনা করার ইচ্ছে নেই তাঁর।’ সেই নুসরাত ফারিয়াকে হঠাৎই আবারও উপস্থাপনায় দেখা গেল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানটি যাঁরা দেখেছেন, তাঁরা বিষয়টি এরই মধ্যে জেনে গেছেন। স্টেডিয়ামে ও টিভি সেটের সামনে বসা দর্শকেরা অনেক দিন পর আবারও নুসরাত ফারিয়ার উপস্থাপনা দেখলেন।

 

অনুষ্ঠান শেষে মঞ্চের পেছনে প্রথম আলোকে এ অনুষ্ঠানে তাঁর উপস্থাপনা করতে রাজি হওয়া প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আয়োজনটা অনেক বড় পরিসরের। তা ছাড়া আয়োজক কর্তৃপক্ষেরও চাওয়া ছিল, আমিই যেন মূল মঞ্চের অনুষ্ঠানটি উপস্থাপনা করি। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়াতে এই কাজটা করতে রাজি হই।’

 

ফারিয়া আরও বলেন, ‘অনেক দিন পর এমন জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে আমার নিজেও বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস, দর্শকেরা উপস্থাপনা উপভোগ করেছেন।’

 

হালের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে শুরুতে সবাই উপস্থাপিকা হিসেবেই জানতেন। বছর তিনেক আগে উপস্থাপক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়। ফারিয়ার দাবি, এখন পর্যন্ত তিনি টিভির লাইভ অনুষ্ঠান করেছেন ৩৬০টি। আর টিভিতে আগে ধারণ করা এবং টিভির বাইরের প্রায় হাজার দু-এক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

 

উপস্থাপনার পাশাপাশি নুসরাত ফারিয়াকে মডেলিংয়েও দেখা গেছে। এ বছরের শুরুর দিকে ফারিয়া নাম লেখান চলচ্চিত্রে। তাঁর প্রথম ছবি ‘আশিকী’ মুক্তি পায় কোরবানির ঈদে। চলচ্চিত্রে নাম লেখানোর পর থেকেই সব ধরনের উপস্থাপনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন নুসরাত ফারিয়া। পুরোপুরিভাবে মনোযোগী হন চলচ্চিত্রে।

 

পড়াশোনার ক্ষেত্রেও বরাবরই ভালো ফলাফল করে এসেছেন নুসরাত ফারিয়া। এআইইউবিতে বিবিএ সপ্তম সেমিস্টারে পড়ছেন তিনি। মাঝে ছবির শুটিংয়ের কারণে আট মাস পড়াশোনা থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে