ফাঁসির আদেশের সমালোচনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার সমালোচনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এপির খবরে এ কথা জানানো হয়।

বার্তা সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা শুক্রবার বলেন, বিরোধী দলের এই প্রভাবশালী দুই নেতার ফাঁসি কার্যকর করা উচিত নয়, যতক্ষণ না ওই বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানে পৌঁছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০১৩ সালে সাকা ও মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদ-াদেশ দেন। গত বুধবার তাঁদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন দেশের সর্বোচ্চ আদালত।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে এ পর্যন্ত ১৫ জনেরও বেশি ব্যক্তিকে দ-িত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এঁদের অধিকাংশই জামায়াতে ইসলামীর নেতা। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে দুটি ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ সরকার।  সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান