,

কুমিল্লার মূল শক্তি মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক : ১. কুমিল্লার সবচেয়ে বড় শক্তি কী? উত্তর: ‘মাশরাফি জাদু’। ২. কুমিল্লার দুর্বলতা কী? উত্তর: ডেভ হোয়াটমোরের পাগলা- মাশরাফি!

 

অবাক হচ্ছেন? একটু পরে দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার হবে। চলুন তার আগে দলটির আরো কিছু শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনা করা যাক।

 

এক মাশরাফির কারণেই অনেকের চোখ থাকছে কুমিল্লার ওপর। জাতীয় দলকে সাফল্য জোয়ারে ভাসানো এই পাঞ্জেরি বিপিএলেও যে সফলতম অধিনায়ক। তার হাত ধরেই ঢাকায় এসেছিল প্রথম দুই আসরের শিরোপা। এবার?

 

তৃতীয় আসরে শিরোপা পেতে হলে বেশ কিছু যায়গায় ব্যাল্যান্স করতে হবে মাশরাফির দলকে। ওপেনিংয়ে লিটন অথবা ইমরুলকে টি-টোয়েন্টি মানে ফিরতে হবে। লিটন অথবা ইমরুলের সঙ্গে বিদেশিদের মধ্যে থেকে কে ওপেনে আসবেন, সেটাও একটা প্রশ্ন। ‘মার-মার, কাট-কাট’ তেমন কেউ নেই। সেক্ষেত্রে দায়িত্বটা বাড়তে পারে আহমেদ শেহজাদ অথবা শোয়েব মালিকের।

 

‘অল-রাউন্ডার’ ফর্মেশনেও বেশ ঘাটতি আছে দলটির। আন্দ্রে রাসেল, থিরিমান্নে, ড্যারেন স্টিভেন্স কতটা ভূমিকা রাখতে পারবেন সেটাও দেখার বিষয়। এক্ষেত্রে মাশরাফির ভরসা হতে পারেন শুভাগত হোম এবং মাহমুদুল হাসান লিমন। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুজন ভালই করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাদের অফস্পিন বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে মাশরাফিকে সাহায্য করবে।

 

কুমিল্লার তুরুফের তাস হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা সুনীল নারিন। তার কল্যাণেই আইপিএলে সাফল্য জোয়ারে ভেসেছে শাহরুখের দল। তবে চাকিং কলঙ্ক ঘুচিয়ে মাঠে ফেরার পর সুনীলের ধার একটু কমেছে। চিন্তাটা তাই থেকেই যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটের রান মেশিন লিটন যদি নিজের আসল রূপে ফিরতে পারেন তবে সেটা মাশরাফিকে অনেকটা নির্ভার করবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলে ডাক পেতে হলে লিটনকে নিজের জন্য হলেও স্বরূপে ফিরতে হবে।

 

পেস আক্রমণে মাশরাফির সঙ্গে কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে ভালো কিছুর আশা করছে দলটি। তবে রাব্বি ইনজুরিতে পড়ে সেই আশায় জল ঢেলেছেন। তিনি কবে দলে ফিরবেন, সেই দিকে তাকিয়ে কুমিল্লা। রাসেল এই যায়গায় বড় ফ্যাক্টর হবেন, সেটা বলেই দেয়া যায়।

 

কুমিল্লার দর্শকদের চোখ থাকবে ম্যারলন স্যামুয়েলসের দিকেও। টি-টোয়েন্টিতে তিনি ‘মার-মার, কাট-কাট’ না হলেও একেবারে কম যান না। যে কোনো পরিস্থিতিতে বড় শট খেলার যোগ্যতা তিনি রাখেন।

 

এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তরের ব্যাপারে। মাশরাফি কীভাবে কুমিল্লার সবচেয়ে বড় দুর্বলতা? ম্যাশ ফিট থাকলে কুমিল্লা সহজে পা হড়কাবে না, সেটা বাজি ধরে বলা যায়। দলটির গেম-প্ল্যানের কেন্দ্রবিন্দুতে তিনিই থাকবেন। কারণ ব্যাটিংয়েও মাশরাফি বেশ ভাল। স্লগ ওভারে ব্যাট হাতে তিনি প্রভাব বিস্তার করতে পটু। ইনজুরি প্রবণ মাশরাফি তার নিয়তিকে ফের বরণ করলে দলটির অবস্থা লেজেগোবরে হয়ে যাবে, সে কথা হলফ করে বলা যায়। মাশরাফির ‘পাগল মন’ নিয়েও আরেকটি শঙ্কা আছে।

 

দলটির মালিক নাফিজা কামাল মিডিয়ায় কথা বলতে যেয়ে তালগোল পাকিয়ে বেশ কিছু ‘স্পর্শকাতর’ কথা বলে ফেলেন। তার ওই সাক্ষাৎকার আবার অতিরঞ্জিত হয়ে যায় সাক্ষাৎকার গ্রহণকারীর আদিখ্যেতায়। ওই সাংবাদিক তো বলেই ফেলেন, লটারিতে মাশরাফিকে পেয়ে নাখোশ নাফিজা কামাল!

 

মাশরাফির কানে এসব কথা গেছে। কিন্তু ‘পেশাদার’ মাশরাফি এ বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখাননি। সাক্ষাৎকারটি যেদিন প্রচারিত হয়, সেদিন নাফিজা কামাল দাবি করেন তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। মাশরাফিকে তিনি দুইবার ফোনও করেন। কিন্তু সেদিন ফোন ধরেননি অধিনায়ক। বাকীটা বুঝে নিন!

 

কুমিল্লা দল:

আইকন : মাশরাফি বিন মর্তুজা

স্থানীয় খেলোয়াড়: লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, নাঈম ঈসলাম, আবু হায়দার রনি, ধীমান ঘোষ।

বিদেশি: নুয়ান কুলাসিকারা, অ্যান্দ্রে রাসেল, লাহিরু থিরিমান্নে, ড্যারেন স্টিভেনস, সুনীল নারিন, ম্যারলন স্যামুয়েলস, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, ক্রিসমার সান্তোকি।

কোচ: সালাউদ্দিন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ