,

বাংলাদেশিদের প্রতি ভালোবাসার বার্তা ঋত্বিক রোশানের

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন ধরেই ‘টক অব দ্য টাউন’ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী আসর। কারণ দেশীয় শিল্পী ও কলাকূশলী ছাড়াও আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারত থেকে আগত ‘কৃষ’ খ্যাত সুপারহিরো ঋত্বিক রোশান। ২০ নভেম্বর হয়ে যাওয়া বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী দর্শকদের মাৎ করে এরইমধ্যে তিনি উড়ে গেলেন নিজ দেশে। যাওয়ার পর টুইটে বাংলাদেশি ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ টুইট করেন ঋত্বিক রোশান। 

 

টুইটে ঋত্বিক বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বলেন, আমরা সবাই মিলে একটা অসাধারণ রাত উপহার দিতে পারলাম, আর এটাই হচ্ছে ভালোবাসার ক্ষমতা। আমরা যেখানেই যাই যেন সেই ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি।  বাংলাদেশের জন্য ভালোবাসা!   

 

২০ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সাদিয়া ইসলাম মৌয়ের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে পর্দা উঠেছে এ অনুষ্ঠানের।  মৌ’য়ের নৃত্যের পর মঞ্চে আসে দেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি। তিনি পরিবেশনা করেন তার জনপ্রিয় কিছু গান। এরপর মঞ্চে উঠে বাংলাদেশের জনপ্রিয় আরেক ব্যান্ড ‘চিরকুট’। 

 

তারপরই মঞ্চকাঁপাতে আসেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বিপিএল নিয়ে তৈরি করা একটি নতুন গান দিয়ে শুরু হয় তার গানের ধারা। আর এরপরেই তিনি মঞ্চ স্তব্ধ করে গেয়ে উঠেন মনপুরা ছবির সেই বিখ্যাত গান ‘আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পর’, এই গানের পর মঞ্চ যখন কিছুটা ‘আকাশটা কাঁপছিল কেন’। মমতাজ বেশ ভালোমতোই দর্শকদের হৃদয় জয় করে নেন তিনি। একের পর এক গাইতে থাকেন তার হিট সব গানগুলো। শুরুতেই বিপিএল নিয়ে একটা গান করেন। খাইরুন লো, পাঙ্খা পাঙ্খা, নান্টু ঘটক, মরারকোকিলসহ প্রায় ৬টি গান পরিবেশনা করে দর্শক মাত করেন মমতাজ।

 

এরপরই আলো ঝলমলে মঞ্চে উপস্থিত হন ভারতীয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ (কে কে)। চলছে তার নিপুণ পরিবেশনা। একের পর এক তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানে মাত করেন সবাইকে। এরপরই আসল চমক মঞ্চে উঠেআসেন বলিউড সুন্দরী ও মিস লংকান জ্যাকুলিন ফার্নান্দেজ। বিভিন্ন হিন্দি ছবির গানে পারফরর্ম করছেন লাস্যময়ী এই সুন্দরী। আর এরপরেই মঞ্চে আসেন সুপারহিরো ঋত্বিক রোশান। একের পর এক গানের তালে নেচে দর্শক উম্মাদনা নিয়ে যান চরমে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ