,

মর্যাদার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে দুই বিশ্বসেরা ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মুখোমুখি হবে। মর্যাদার এ ম্যাচটি রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি কিক্স ও সনি সিক্স এইচডি।

 

এদিকে দুই ক্লাবের এ মহারণে এখনো নিশ্চিত নয় আর্জেন্টাইন সুপারস্টার মেসির খেলা। তিনি এখনো শতভাগ ফিট নন বলে জানিয়েছেন বার্সা বস লুইস এনরিকে।


তিনি বলেন, মেসি অবশ্যই শনিবারের ম্যাচে মাঠে থাকবেন। তবে পুরো সময় তাকে খেলানো হবে কি না সেটি বলা যাচ্ছে না।


মেসি গত সেপ্টেম্বর মাসে ইনজুরিতে পড়েন। সর্বশেষ ম্যাচ খেলেন লাস পালমাসের বিরুদ্ধে। ওই ম্যাচের পরই হাঁটুর লিগামেন্টে ব্যাথ্যা পান তিনি।


এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আসলে পুরো দলই রয়েছে ফুরফুরে মেজাজে। চলতি লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি প্রথম হারেছে সেভিয়ার কাছে। শেষ ম্যাচে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেভিয়ার কাছে হেরে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারাতে হয় রোনালদোদের।


সর্বশেষ চারটি লা লিগা ম্যাচের সবকটিতে জয় পায় বার্সা। দলের নেইমার ও সুয়ারেজ রযেছে দারুণ ফর্মে। এছাড়া তাদের সঙ্গে যদি মেসি যুক্ত হন তাহলে রিয়ালের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজতো পড়বেই।


আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে তারা ছয় পয়েন্ট এগিয়ে যাবে বার্সা। আর হারলে শীর্ষস্থান হারাতে হবে কাতালানদের।


রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এর আগে একে অপরের বিপক্ষে ২২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়েছে। এর মধ্যে রিয়াল ৯২টিতে এবং বার্সা ৮৯টি ম্যাচে জয় পেয়েছে। অপর ৪৮টি ম্যাচ ড্র হয়।


তবে সর্বশেষ পরিসংখ্যান দেখলে সেখানে এগিয়ে রয়েছে বার্সা। সর্বশেষ ১০টি এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার ৫টিতে এবং রিয়াল ৩টিতে জয় পেয়েছে। অপর দুটি ম্যাচ ড্র হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর