,

আইএস নিশ্চিহ্নে জাতিসংঘের সম্মতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’নিতে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। এ লক্ষ্যে সংস্থাটি সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।

বিবিসির খবরে বলা হয়,  ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। যেকোনো সময় আইএসের হামলার আশঙ্কায় আছে দেশটি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি আনে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।

গত শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস। চলতি মাসে লেবাননে হামলার এবং এর আগে অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনারও দায় স্বীকার করে আইএস। এমন এক সময়ে জঙ্গিগোষ্ঠীটি নিশ্চিহ্নে প্রস্তাব আনা হলো জাতিসংঘে।ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলা হয়, ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দমনে প্রচেষ্টা দ্বিগুণ’করা দরকার।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর