বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘সুপারওম্যান’ হবেন প্রিয়াঙ্কা চোপড়া!

news-image

এক পেহলি লীলায় সানি লিওনের পর এবার প্রথমবারের মত ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাবে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানা যায়, ফোর্স নির্মাতা অভিনয় দেও’র-এর পরের ছবিতে ‘সুপারওম্যান’ হিসেবে দেখা যাবে সেক্সি লেডি খ্যাত প্রিয়াঙ্কাকে! তবে এ বছরেই শ্যুটিং করছেন না। কারণ নির্মাতা অভিনয়ের হাতে এখন ‘২৪’-এর সেকেন্ড সিজন। এছাড়া বর্তমানে তিনি ‘ফোর্স ২’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। হাঙ্গেরিতে এরইমধ্যে করেছেন অর্ধেকের মত শ্যুটিং। ছবিতে এবার নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন সোনাক্ষী সিনহা।original-500x280


তবে হাতের কাজ গুছিয়ে নিয়েই অভিনয় তার নতুন ছবি নিয়ে কাজে নেমে যাবেন। তাছাড়া বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রিয়াঙ্কাও। কারণ আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি পাবে তার অভিনীত আলোচিত ‘বাজিরাও মস্তানি’। উল্লেখ্য, বলিউডের ছবিতে সঞ্জয় লীলা বানসালি মানেই ছবি হিট। সেই দেবদাস থেকে শুরু করে তার সর্বশেষ পরিচালিত ছবি ‘রাম লীলা’ পর্যন্ত সবক’টি ছবিই দারুণ সাড়া জাগিয়েছে পুরো ভারত বর্ষে। অনেকেই মনে করছেন সঞ্জয় লীলার অতীত কর্মের জন্যই তিনি তার আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’ ছবিটিতেও সেই সাক্ষরই রাখবেন।

এরইমধ্যে টিজার, ট্রেলার, পোসটার আর ছবির একাধিক গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর পরই রেকর্ড পরিমাণ দেখা ও শোনা হয়ে গেছে। ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে সেগুলো। ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন ‘রাম লীলা’ খ্যাত অভিনেতা রনবীর সিং, বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি দেয়ার কথা। ঠিক একই দিনে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে