,

বিপিএলের উদ্বোধনে নানা বিতর্ক

news-image

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন হলেও, টিকিট সংখ্যার অপ্রতুলতাসহ নানা অভিযোগ ছিল দর্শকদের কণ্ঠে। ভিআইপি টিকিট থাকলেও ঢুকতে দেয়া হয়নি অনেককেই। ছিলো এমন অভিযোগও। বিপিএলের মতো আসরে ক্রিকেটীয় পরিবেশনা না থাকায়, কিছুটা হতাশ দর্শকরা। আগের দুই আসরের পাপ মোচন হবে এবার, এমন নানা প্রতিশ্রুতির গল্প শুনিয়ে যে তৃতীয় আসর দরজায় কড়া নাড়ছে, তার উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সংখ্যা নিয়ে দর্শকদের অনুযোগের শেষ ছিল না। প্রায় ২৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর স্টেডিয়ামে, জমকালো অনুষ্ঠানে সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য ছাড়া হয় মাত্র ৩ থেকে ৪ হাজার টিকিট। আর নিয়মিত অতিথি কালোবাজারিদের কল্যাণে টিকিটের চড়া দাম তো ছিলই। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎই বন্ধ করে দেয়া হয় স্টেডিয়ামের সবগুলো গেট। তবে এ ব্যাপারে আইনশৃক্সখলা বাহিনী মুখে কুলুপ এঁটে থাকলেও বিভিন্ন সূত্রে জানা গেল, বিসিবির নির্দেশেই হয়েছে এমনটা। দিনশেষে অনুষ্ঠান উপভোগের তৃপ্তি ম্লান হলো দু’টি প্রশ্নে। এক-অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া কতটুকু ছিল? দুই- দেশের ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটীয় পরিবেশনা না থাকাটা কতটা যৌক্তিক? উদ্বোধনী অনুষ্ঠান হলো একরকম। এবার মাঠে গড়াবার অপেক্ষা বিতর্কে জর্জরিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ।


নাচ-গান, আতশবাজিতে বিপিএলের উদ্বোধন
  নাচ-গান, লেজার শো আর আতশবাজির খেলায় শেষ হলো বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে এদিন সাকিব আল হাসানের রংপুর রাইডার্স মুখোমুখি হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় রাত সোয়া ১০টায়। সাদিয়া ইসলাম মৌ’র নৃত্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর মঞ্চে গান পরিবেশ করেন জনপ্রিয় ব্যান্ড এলআরবি ও চিরকটু। গান গেয়ে দর্শক মাতান সঙ্গীতশিল্পী মমতাজ।  ভারতীয় সঙ্গীতশিল্পী কৃঞ্চকুমার কুনাথ (কেকে) তার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। রসধমবংঅনুষ্ঠানের ফাঁকে  বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঞ্চে দাঁড়িয়ে বিপিএলের তৃতীয় আসরের সাফল্য কামনা করেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
bpl


উদ্বোধনের পর পর একে একে মঞ্চে আসেন বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয়া ৬টি দলের আইকন ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় না পৌঁছায় মঞ্চে আসেন সৌম্য সরকার।
মঞ্চে আসেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাশরাফি বিন মর্তুজা, চিটাগং ভাইকিংসের তামিম ইকবাল, ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন, সিলেট সুপারস্টারসের মুশফিকুর রহিম ও বরিশাল বুলসের মাহমুদউল্লাহ রিয়াদ। রাত ৯টার পর মঞ্চে ওঠেন বলিউড থেকে আসা শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। এরপর রাত ৯টা ৫০ মিনিটে মঞ্চ কাঁপান বলিউড হার্ডথ্রুব হৃতিক রোশন। আতশবাজির  প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ বিপিএলের উদ্বোধনী আনুষ্ঠানিকতা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ