চল্লিশেও লাস্যময়ী সুস্মিতা সেন

news-image

বিনোদন ডেস্ক : জীবনের ৩৯টি বছর পার করে ৪০-এর কোটায় পা রাখলেন বলিউড সুন্দরী সুস্মিতা সেন। গতকাল ১৯ নভেম্বর ছিল তাঁর ৩৯তম জন্মদিন। ১৯৯৪ সালে এই সুন্দরীর হাত ধরে ভারত প্রথমবার ‘মিস ইউনিভার্স’ খেতাব ঘরে তুলেছিল। কিন্তু মজার বিষয় হলো, যে গাউন পরে ‘মিস ইউনিভার্স’ প্যাজেন্টের শেষ রাউন্ডে সুস্মিতা খেতাব জিতেছিলেন, সেই গাউনটি নাকি কোনো ডিজাইনারের তৈরি ছিল না।

 


ওই গাউনটির পরিকল্পনা করেছিলেন সুস্মিতার মা এবং বানিয়েছিলেন একজন সাধারণ দর্জি। ‘মিস ইউনিভার্স’ খেতাবের পর ‘দাস্তাক’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় সুস্মিতার। এর পর অভিনয় করেন ‘বিবি নাম্বার ওয়ান’ (১৯৯৯)। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জেতেন সুস্মিতা। ২০০২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘আখে’ ছবিতে অভিনয় করেও প্রশংসিত হন সুস্মিতা।

 

 

তবে ফারহা খান পরিচালিত ২০০৪ সালের ছবি ‘ম্যায় হু না’ তাকে এনে দেয় খ্যাতি এবং জনপ্রিয়তা। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিতে অনস্ক্রিন শাড়ি পরে চমক দেন সুস্মিতা। সর্বশেষ সৃজিত মুখার্জির পরিচালনায় বাংলায় ‘নির্বাক’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

 

 

ছোটবেলায় সুস্মিতা পরিচিত ছিলেন ডাকনামে। টিটু নামে ডাকত তাঁকে সবাই। ছোট্ট টিটুর স্কুল-কলেজে নাকি মেয়েদের থেকে ছেলেবন্ধুই বেশি ছিল, যে কারণে টিচাররা নাকি তাঁকে ‘টম বয়’ বলে ডাকতেন। ১৬ বছর বয়স পর্যন্ত নাকি ইংরেজি বলতে পারতেন না সুস্মিতা সেন। কারণ, তিনি হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন।

 

 

পরে অবশ্য কয়েক বছরের মধ্যে ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠেন। মাত্র ২৫ বছর বয়সে কন্যাসন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন সুস্মিতা সেন। কিন্তু সে সময় তিনি সিঙ্গেল থাকায় আদালত তাঁকে প্রথমে বাচ্চা দত্তক নেওয়ার অনুমতি দেননি। তবে আদালতের রায়ে তিনি দমে যাননি। সন্তান দত্তক নেওয়ার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত নিয়মিত আবেদন করে গেছেন!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত