বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে প্রথম ম্যাচেই মামুনুলদের হার

news-image

অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলে পরের দিনই চীনে উড়ে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে খেলতে গেছে মামুনুলের দল। কিন্তু শুক্রবার নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তাদের ৩-২ গোলে হারিয়েছে মায়ানমারের ক্লাব হান্তারওয়াডি ইউনাইটেড এফসি। ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় বাংলাদেশ। রায়হান হোসেনের সহায়তায় গোল করেন নাবিব নেওয়াজ জীবন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ১-১ এ সমতা আনে মায়ানমারের ক্লাবটি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলাম গোল করেন। তবে ৭১ মিনিটে আং আং দোর গোলে হান্তারওয়াডি আবার সমতা এনে ফেলে। ৮০ মিনিটে থাইহা আং ম্যাচের শেষ গোলটি করেন। ওই গোলেই জেতে হান্তারওয়াডি। বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন নামের এই আমন্ত্রণমুলক আসরে বাংলাদেশ জাতীয় দলসহ বিভিন্ন দেশের জাতীয় ও ক্লাব দল অংশ নিচ্ছে। রবিবার চীনের লিজিয়ান ক্লাবের বিপক্ষে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে