,

সন্ত্রাসী হামলার হুমকির খবরে কুয়ালালামপুরে সেনা মোতায়েন

news-image

সন্ত্রাসী হামলার হুমকির মুখে আজ শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আঞ্চলিক জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজই দেশটিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি আসার আগেই সেনা মোতায়েন করা হয়। খবর রয়টার্সের।

মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছে, অসমর্থিত সূত্রে সন্ত্রাসী হামলার হুমকির ওই খবর পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, আসন্ন সন্ত্রাসী হামলার হুমকির কয়েকটি খবর আছে। তবে এসব খবর এখনো নিশ্চিত নয়। তিনি আরো বলেন, ফ্রান্স, মিসর এবং লেবাননে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জুলকিফেলি মো. জিন জানান, কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ জায়গায়গুলোতে দুই হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও আড়াই হাজার সেনা সদস্য প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ১০ দেশের জোট আসিয়ানের সম্মেলনে সদস্য রাষ্ট্র ছাড়াও সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা যোগ দেবেন। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে