বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

news-image

নানা ঝক্কি পেরিয়ে দর্শকরা গেছেন মাঠে। কিন্তু গিয়ে নির্ধারিত সময়ের পরও আরো ঘণ্টা খানেক অপেক্ষা করতে হলো তাদের। শুক্রবার তৃতীয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে আয়োজকদের ঘণ্টা খানেক দেরী হলো। তবে জমকালো মঞ্চে জমকালো একটি অনুষ্ঠানের আভাস দিয়েই চলছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

bpl

এই অনুষ্ঠানের একেবারে শেষের আকর্ষণ বলিউডের তারকাদের পারফরম্যান্স। হৃতিক রোশন দুপুরে ঢাকায় এসেছেন। বিশ্রাম নিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মহড়া করে গেছেন পারফরম্যান্সের। তিনটি গানের সাথে নাচের রিহার্সেল করেছেন। সূচি অনুযায়ী তার আগেই অবশ্য মঞ্চে আসবেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউডের এই তারকার পারফরম্যান্স এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আছে বাংলাদেশের বিখ্যাত শিল্পি মমতাজের পারফরম্যান্সও।

 

অনুষ্ঠান শুরু হয় সন্ধার দিকে। ঘড়ির কাটায় তখন সাড়ে পাঁচটা। জনপ্রিয় নৃত্যশিল্পি, মডেল সাদিয়া ইসলাম মৌ আসেন মঞ্চ আলো করে। জমকালো পোষাকের সাথে ছিল নাচের চমৎকার থিম। দল নিয়ে নাচলেন। মুগ্ধ করলেন দর্শকদের।

এরপর বিরতি। দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি আসে মঞ্চে। 'রাখে আল্লা মারে কে' দিয়ে শুরু হয় তাদের পারফরম্যান্স। একে একে গান গেয়ে যান আইউব বাচ্চু। কিন্তু তার গানে আগের সেই আকর্ষণ কি কিছুটা কমে এসেছে? নাকি এই দিনটা একটু অন্যরকম! তার ব্যান্ডের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গান 'সেই তুমি কেন এত অচেনা হলে' গানটি গাইলেন গোটা তিনেক গানের পর। আগে এই গানের সাথে দর্শকদের তুমুল সাড়া থাকতো। কিন্তু এবার একটু ব্যতিক্রম হলো। আইউব বাচ্চু অবশ্য তার গিটারে পুষিয়ে দেন সবকিছু। সাথে তাদের ব্যান্ডের একেকজন পারফর্মার তো একে অন্যকে ছাড়িয়ে যান। দর্শকদের একসময় ঠিকই নাচিয়ে তোলেন তারা।

এলআরবির পর মঞ্চে আসে ব্যান্ড দল চিরকুট। এলআরবির পর পারফরম্যান্স করে দর্শক মাতানো কঠিন। সেই কঠিন কাজে সফল চিরকুট। তারা তাদের গানের কথা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহারে ব্যতিক্রমী। মঞ্চে দেশাত্মবোধক গান দিয়ে চিরকুটের শুরু। তারপর তাদের জনপ্রিয়তম 'যাদুর শহর' শোনায় তারা। শেষ করে 'কানামাছি" গান দিয়ে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা