,

মাশরাফির গোড়ালিতে চোট

news-image

এই তো কিছুদিন আগে সেরে উঠলেন ডেঙ্গু জ্বর থেকে। পুরোপুরি সুস্থ না হলেও বাংলাদেশকে নেতৃত্ব দিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ে সিরিজ শেষে প্রস্তুতি নিচ্ছেন বিপিএলের জন্য। এরই মধ্যে দুঃসংবাদ মাশরাফি বিন মুর্তজার চোট! সৌভাগ্যক্রমে চোটটা তেমন গুরুতর নয়।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে প্র্যাকটিস করছিলেন মাশরাফি। বিপিএলে তিনি কুমিল্লার অধিনায়ক, তাই দায়িত্বও বেশি। প্র্যাকটিস চলার সময়ই ডান গোড়ালিতে ব্যথা পান বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
অবশ্য তেমন মারাত্মক চোট নয়। বিপিএলের শুরু থেকেই মাশরাফির খেলার সম্ভাবনা আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথায় তেমনই ইঙ্গিত। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে মাশরাফির সঙ্গে কথা হলো। প্র্যাকটিসের সময় ডান গোড়ালিতে ব্যথা পেয়েছেন তিনি। তবে তেমন গুরুতর চোট নয়। আশা করি, বিপিএলে খেলতে সমস্যা হবে না।’
জিম্বাবুয়ে সিরিজ শেষে কয়েক দিন বিশ্রাম নিয়ে একটু দেরিতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন মাশরাফি। আর সেই প্র্যাকটিসেই কি না এমন বিপত্তি!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ