,

এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি আইএস-এর !

news-image

আত্মঘাতী হামলাকারী পাঠিয়ে গাড়ি বোমা ফাটিয়ে হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার প্রকাশিত একটি ভিডিওবার্তায় এই হুমকি আসে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

ছয় মিনিটের ওই ভিডিওর শিরোনাম ‘প্যারিস বিফোর রোম’। অর্থাৎ এরপর রোমে হামলার পরিকল্পনা রয়েছে আইএস জঙ্গিদের।

সেই সঙ্গে ফ্রান্সের ওপর আরও হামলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ভিডিওতে।

রয়টার্স লিখেছে, ভিডিওটি প্রকাশ করেছে ইরাকের আইএস জঙ্গিরা, যাতে গত সপ্তাহের প্যারিস হামলার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

আর ওই ভিডিও বার্তার একটি ইংরেজি তর্জমা প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ, যারা ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণ করে। 

ভিডিওর শুরুটা হয়েছে প্যারিস হামলার নিউজ ক্লিপ দিয়ে। এরপর দুই জঙ্গি এসে আলাদাভাবে ক্যামেরার সঙ্গে আরবিতে কথা বলতে শুরু করে। তারাই প্যারিসের বিভিন্ন স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।   

হুমকি দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টকেও। ভিডিওতে এক জঙ্গিকে বলতে শোনা যায়, “আমরা বোমার বেল্ট আর গাড়িবোমা দিয়ে তাদের কাবাব বানাব।”

রয়টার্স ফাইল ছবি একদিন আগে আইএস এর পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, যাতে নিউ ইয়র্ক শহরের ছবি ছিল। এ থেকে ধারণা হয়, নিউ ইয়র্কে হামলার পরিকল্পনাও তাদের রয়েছে।
সিরিয়া ও ইরাকের একটি বড় এলাকা দখলে নিয়ে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস গত ১৩ নভেম্বর প্যারিসে হামলার দায় স্বীকার করেছে।

ফ্রান্সের রাজধানীর একটি কনসার্ট হলসহ কয়েকটি স্থানে প্রায় একই সময়ে কালাশনিকভ রাইফেল নিয়ে চালানো ওই আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ১২৯ জন।    

এফবিআইয়ের পরিচালক জেমস কোমে  বলেছেন, যুক্তরাষ্ট্রে ‘প্যারিসের মতো’ কোনো হামলার হুমকির বিষয়ে তিনি অবগত নন।

তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ওই ভিডিওটি তারা পরীক্ষা করে দেখছেন। যুক্তরাষ্ট্র সরকার সব হুমকিই গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

-রয়টার্স 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে