শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিমান হামলায় আইএসের ৩ কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিমান হামলায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের তিন কমান্ডার নিহত হয়েছেন। সন্ত্রাসীরা তাদের এ ক্ষতির কথা স্বীকার করেছে বলে রাশিয়ার জেনারেল স্টাফের মুখপাত্র কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলভ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। খবর আইআরআইবি।

 

তিনি জানান, আলেপ্পোর কাছে নিহত এ তিন ফিল্ড কমান্ডার হচ্ছে- আবু নুরুলআব্বাসি, মুহাম্মাদ ইবনে খাইরাত এবং আল-ওকাব। এছাড়া, বিমান হামলায় আহমাদ জিয়া নামে এক কমান্ডার নিহত হয়েছে। এর পাশাপাশি আবু বকর নামে আরেক সন্ত্রাসী কমান্ডার নিহত হলে তাকে বুধবার দাফন করা হয়েছে। জেনারেল কারতাপোলভ জানান, রুশ বিমান হামলায় সন্ত্রাসীরা এ পর্যন্ত বহু জনশক্তি হারিয়েছে।


রুশ এ জেনারেল জানান, বিমান হামলায় হতাহতদের বিষয়টি গোপন রাখতে নিহতদের সবাইকে দাফন করা হচ্ছে না বরং অনেককে স্যুয়ারেজ লাইনে ভাসিয়ে দিচ্ছে সন্ত্রাসীরা।