বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা যখন গায়িকা!

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছর একটি পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে গান গেয়েছিলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। সেখানে তিনি নিজের অভিনীত সিনেমার জনপ্রিয় কিছু গানের কয়েক লাইন গেয়ে শোনান। তবে সেই পরিবেশনার জন্য ‘দাবাং-কন্যা’ সোনাক্ষীর কোনো পূর্বপ্রস্তুতিই নাকি ছিল না। বলা যেতে পারে, হুট করে করা। তবে এবার তিনি একেবারে আটঘাট বেঁধে নেমেছেন। দিন কয়েক আগে নিজের প্রথম একক গান ‘ইশকোহোলিক’-এর রেকর্ডিং শেষ করেছেন লুটেরা তারকা সোনাক্ষী।

 


অবশ্য গানের প্রতি সোনাক্ষীর ভালোবাসা অনেক আগে থেকেই। চলতি বছর ভারতীয় একটি টিভি চ্যানেলে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। গানের সুর ও তাল সম্পর্কে যে সোনাক্ষী সিনহা ভালোই জ্ঞান রাখেন, তা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের নজরে আসে। এই অনুষ্ঠানের কাজ চলার সময়ই তিনি ড্রামস বাজানোর অনুশীলন নিতে শুরু করেন এবং চূড়ান্ত পর্বের দিন সবার সামনে বাজিয়েও শোনান।

 


সোনাক্ষীর ‘ইশকোহোলিক’ শিরোনামের গানটি মূলত র্যাপ ঘরানার। এই গানটির সংগীতায়োজন করেছে ‘বেবি ডল’ কিংবা ‘চিটিয়া কালাইয়া’-খ্যাত মিট ব্রাদার্স। লিখেছেন কুমার।

 


নিজের প্রথম একক নিয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী বলেন, ‘আর কিছুদিন বাদেই গানটির ভিডিও নির্মাণ করা হবে। গিফটি এই কাজটি করবে, যাদের সঙ্গে এর আগে আমি হানি সিংয়ের “দেশি কালাকার” গানের ভিডিওতে কাজ করেছি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে