,

নতুন বছরে আসছেন কনা

news-image

বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এর বাইরে প্রতিদিনই ভয়েস ওভার (বিজ্ঞাপনে কণ্ঠ দেয়া)-এর কাজ করছেন এ শিল্পী। আর সঙ্গে জিঙ্গেল ও প্লেব্যাক তো রয়েছেই। তবে বেশ বেছে বেছে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছেন এখন তিনি। এদিকে বছর তিনেক আগে সর্বশেষ একক প্রকাশ হয়েছিলো কনার। ‘সিম্পলি কনা’ শিরোনামের সেই অ্যালবামের গানগুলো ভালো শ্রোতাপ্রিয়তা পায়। অ্যালবামের মিউজিক ভিডিওগুলোও ছিল দর্শকমহলে প্রশংসিত। কিন্তু দীর্ঘ সময় ধরে নতুন গান তেমন একটা পাওয়া যাচ্ছে না কনার কাছ থেকে। Dilshad Nahar Kona

তবে তার ভক্তদের জন্য সুখবর হলো নতুন বছর উপলক্ষেই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। আর সঙ্গে থাকছে চমকপূর্ণ ভিডিও। সব মিলিয়ে নতুন বছরে গানের চমক নিয়ে আসছেন এ সংগীতশিল্পী। এরই মধ্যে নতুন ছয়টি গানের কাজ শেষ করেছেন কনা। এ গানগুলোর সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির, মুন ও কলকাতার আকাশ সেন। তবে অ্যালবাম আকারে গানগুলো প্রকাশ করবেন না এ শিল্পী। সিঙ্গেল আকারেই সেগুলো শ্রোতাদের হাতে তুলে দেবেন। আর সেই লক্ষ্যেই আগামী দুই মাসে দুটি ভিডিওর কাজ করার কথা জানিয়েছেন কনা। গানের অডিওর পাশাপাশি তার ভিডিওতে এবারও চমক থাকবে। আর ভিডিওতে পারফরমও করবেন কনা নিজেই। এ বিষয়ে তিনি বলেন, এর আগের অ্যালবামের গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছিলেন।

গানগুলোর ভিডিওর সাড়াও পেয়েছি অনেক। তবে এখন আসলে পূর্ণ একক অডিও অ্যালবাম করে লাভ নেই। সে কারণে ঠিক করেছি সিঙ্গেলস আকারে গান প্রকাশ করবো। নতুন বছর থেকেই শ্রোতারা আমার এই গান শুনতে পারবেন। সেই লক্ষ্যেই কাজ করছি। আগামী দুই মাসের মধ্যে আমি দুটি গানের ভিডিও করে ফেলবো। আশা করছি ভালো লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে