,

প্যারিস হামলার মূলহোতা নিহত

news-image

প্যারিস হামলার মূলহোতা আবদেল হামিদ আবাউদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ডেনিস এলাকায় একটি অ্যাপার্টমেন্টে যে দুই সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে তার মধ্যে একজন আবাউদ বলে ধারণা করা হচ্ছে। নিহত অপরজন আবাউদের নিকট আত্মীয়া হাসনা আইতবোলাহেচেন (২৬)। বৃহস্পতিবার দেশটির প্রধান কৌঁসুলির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ খবর দিয়েছে এপি। এদিকে জঙ্গিরা রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস। পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তৃতাকালে তিনি আইনপ্রণেতাদের প্রতি দেশের জরুরি অবস্থা আরও তিন মাস বৃদ্ধি করার আহ্বান জানান। ফরাসি সেনাবাহিনী বলেছে, প্যারিস হামলার পর থেকে সিরিয়ায় এখন পর্যন্ত আইএসের ৩৫টি স্থাপনা ধ্বংস করেছে তারা।

দেশটির প্রতিবেশী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কর্তৃপক্ষ ছয়টি স্থানে নতুন করে অভিযান চালিয়েছে। শুক্রবার রাতে প্যারিস হামলায় ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলাকারী বিলাল হাদফির সঙ্গে সংশ্লিষ্টদের খোঁজেই চালানো হয়েছে ওই অভিযানসমূহ। ব্রাসেলসের উপকণ্ঠে অবস্থিত লায়েকেনে পৃথক আরেক অভিযানে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য ৪০ কোটি ইউরো অতিরিক্ত ব্যায়ের ঘোষণা দিয়েছেন। প্যারিস হামলার পর বেলজিয়ামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনাও তিনি নাকচ করে দেন। এদিকে এক চীনা ও আরেক নরওয়েজিয়ান জিম্মিকে আইএস হত্যা করার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে চীন। যদিও দেশটির বক্তব্যে সিরিয়ায় আইএসবিরোধী জোটে অংশ নেয়ার কোন ইঙ্গিত ছিল না। অন্যদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেছেন, আইএসকে পরাজিত করতে কয়েক বছর লেগে যেতে পারে। এ খবর দিয়েছে এপি, সিএনএন ও বিবিসি। 

 

বৃটিশ পত্রিকা ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, প্যারিস পুলিশের ওই অভিযানে দুজন নিহত হয়। এদের একজন আবাউদ বলে ভাবা হচ্ছে। এদিকে নতুন করে আবাউদের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সে জিহাদি ডাক দিচ্ছে। মুসলিমদের প্রতি আহ্বান করছে জিহাদে অংশ নিতে। ‘বেলজিয়ান ইসলামিস্ট আবদেল হামিদ আবাউদ ২৭’ – নামে তার এ ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে। এতে ব্যাকগ্রাউন্ডে গুলিবিনিময়ের শব্দ শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে ক্যামেরার সামনে সে তার জিহাদি ডাক দিচ্ছে। তবে এ ভিডিওটি প্যারিসের সেইন্ট ডেনিসের একটি অ্যাপার্টমেন্টে মঙ্গলবারের অভিযানের আগে না কি পরে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায় নি। উল্লেখ্য, আবদেল হামিদ আবাউদ কখনও আবু ওমর আল বালগিকি নামে পরিচিত।

মঙ্গলবার খুব সকালে ফরাসি পুলিশ আবাউদকে টার্গেট করে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। তারা ধরে নিয়েছিলেন, সেখানে আত্মগোপন করে ছিল আবাউদ। পুলিশ সেখানে জোরালো অভিযানের পর স্বর্ণালী চুলের এক নারীর মৃতদেহ বের করে আনে। পুলিশ যখন সেখানে অভিযান চালায় তখন সে ‘হেল্প মি, হেল্প মি’ বলে চিৎকার করে। পুলিশ কাছাকাছি যাওয়ার পর তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হয়। ফরাসি কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করে বলেছেন, সাত ঘণ্টার ওই রুদ্ধশ্বাস অভিযানে যে দুজন নিহত হয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আবাউদের ত্বকের নমুনা থেকে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ