বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমাতঙ্কে মিশরগামী বিমানের জরুরি অবতরণ

news-image

বুরগাস শহরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ছয়টায় জরুরি অবতরণ করেছে মিশরগামী একটি যাত্রীবাহী বিমান। বিমানে বোমা থাকার খবরের প্রেক্ষিতে এ জরুরি অবতরণ করা হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। ১৬১ জন আরোহী নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে রওয়ানা হওয়ার কিছুক্ষণ পরেই এতে বোমা থাকার খবর পাওয়া যায়।

বুরগাস বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়ার পর গোটা বিমানে তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে কোনো বিস্ফোরক খুঁজে পাওয়া যায়নি। ওয়ারশ থেকে ছেড়ে আসা এলএলপি-৮০১৫ নম্বর বিমানটিতে বোমা থাকার খবর পাওয়ার পরই এটি জরুরি অবতরণের অনুমতি চায়।

এদিকে স্থানীয় এক পুলিশ জানিয়েছে, বিমানের এক যাত্রী ক্রুদের কাছে বিমানটিতে সম্ভাব্য বোমা থাকার অভিযোগ তুলেছিলেন। পরে জানা যায়, অতিরিক্ত মদ্যপানের কারণেই তিনি এ কথা বলেছিলেন। কায়রোগামী বুলগেরিয়ার বিমানটি কোনো এয়ারলাইন্সের অন্তর্ভূক্ত নয় বলেও জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন