,

রাস্তায় হোঁচট খেয়ে হাসপাতালে দেব!

news-image

বিনোদন ডেস্ক : পাহাড়ের রাস্তা থেকে হোঁচট খেয়ে পড়ে গুরুতর আহত টলিউড সুপারস্টার দেব। অবস্থা এতটাই বেগতিক যে, উপায় না দেখে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাকে। দেব সম্পর্কে এমন গুজবই রটে গেল নৈনিতালের পাহাড়ের খাদ থেকে টলিপাড়ায়।

 

খবর ছড়ানো হয়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ধূমকেতুর’ শ্যুটিং চলাকালীন পাহাড়ের ঢাল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন দেব। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবের ব্যক্তিগত সেলফোনে একের পর এক ফোন আসতে থাকে ভক্ত ও শুভানুধ্যায়ীদের। ফোনে ফোনে জর্জরিত দেব উপায় না দেখে অবশেষে আশ্রয় নেন ফেসবুকের। স্ট্যাটাস দিয়ে নিজেই জানিয়ে দেন নিজের অবস্থার কথা।

 

স্ট্যাটাসে দেব লিখেন, ‘দিব্য আছি। ভালো আছি। জমিয়ে শ্যুটিং করছি। আহত হওয়ার খবর একদম গুজব। কানে নেবেন না প্লিজ! এ্কেই বলে খ্যাতির বিড়ম্বনা। একেই বলে সেলিব্রেটি হওয়ার জ্বালা। গুজব যেন পিছু ছাড়ে না। যেখানে যায় সেখানেই পৌঁছে যায় চুপি চুপি।

 

দেব বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘ধূমকেতুর’ শ্যুটিং নিয়ে। এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন খোকাবাবু। তাছাড়া দীর্ঘ বিরতির পর ছবিতে এক হচ্ছেন দেব-শুভশ্রী জুটি। চ্যালেঞ্জ ছবির মাধ্যমে এক সঙ্গে পথচলা শুরু হয়েছিল তাদের। প্রথম ছবিতেই বাজিমাত করেন দেব-শুভশ্রী। সেই অর্থে এ জুটির প্রতি দর্শকদের একটা বাড়তি আগ্রহ রয়েই গেছে। এখন অপেক্ষা শুধু দর্শকদের সেই আগ্রহ মেটানোর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ