,

প্যারিস হামলার পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ নিহত?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ নিহত হয়েছেন। দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বুধবার এ তথ্য জানিয়েছে।

 

তবে যে দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের নাম-পরিচয় জানানো হয়নি। এমনকি তারা কোন দেশের নাগরিক, তাও উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষ এখনো তথ্য জানায়নি।

বুধবার সকালে প্যারিসের উপকণ্ঠে সঁ দেনির একটি ভবনে পুলিশ অভিযান চালালে বিস্ফোরণ ও গোলাগুলিতে দুজন নিহত হন। এদের মধ্যে এক নারী রয়েছেন। সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে আরো আটজনকে আটক করা হয়েছিল।

প্যারিস হামলার পরিকল্পনাকারী বেলজিয়ামের নাগরিক আবদেলহামিদ আবাউদ ওই ভবনে অবস্থান করছেন খবর পেয়েই সেখানে অভিযান চালিয়েছিল পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে আবদেলহামিদ ছিলেন না ।

শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিল ১৩২ জন। এ ঘটনার পরের দিন চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছিল। এরপরই ফ্রান্সসহ ইউরোপজুড়ে কঠোর তল্লাশি অভিযানে নামে পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ