৩৩ বছর পর সরাইলে প্রথম মহিলা ইউএনও
স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে নির্বাহী কর্মকর্তার কার্যকাল শুরু হয়েছে ১৯৮২ খ্রিষ্টাব্দে। এ পর্যন্ত ১৯ জন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করে গেছেন। ৩৩ বছর পর সরাইলে প্রথম সৈয়দা নাহিদা হাবিবা নামের একজন মহিলা ইউএনও যোগদান করেছেন। গত বুধবার থেকে তিনি অফিস করছেন। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ১৯৮২ খ্রিষ্টাব্দের ৭ নভেম্বর সরাইলে প্রথম থানা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছিলেন এ কে এম মহিউদ্দিন। এক সময় থানা থেকে হয়ে গেল উপজেলা। গত ৩৩ বছরে ১৯ জন ইউএনও এখানে দায়িত্ব পালন করে গেছেন। মাত্র ২ বছরে ৫জন ইউএনও বদলির ঘটনাও ঘটেছে এখানে। তবে সর্বশেষ মোহাম্মদ এমরান হোসেন একাধারে আড়াই বছর এখানে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পদন্নোতির কারনে তিনি সহকারি জেলা বিচারিক হাকিম (এডিএম) পদে হবিগঞ্জ জেলায় যোগদান করেছেন। সরাইলের ২০তম ইউএনও হিসাবে উনার স্থলাভিসিক্ত হয়েছেন সৈয়দা নাহিদা হাবিবা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে অনার্স ও মাষ্টার্স করার পর ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ায় সহকারি কমিশনার পদে যোগদান করেন। সেখান থেকে একই পদে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি হন। এরপর চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিসিয়োগ বোর্ডে। বিনিয়োগ বোর্ড থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে উনাকে পোষ্টিং দেওয়া হয় নোয়াখালির বেগমগঞ্জ উপজেলায়। বেগমগঞ্জ থেকে বদলি হয়ে এসেছেন সরাইলে। দুই ছেলে সন্তানের জননী নাহিদা হাবিবা খুলনা জেলার বাসিন্ধা।
মাহবুব খান বাবুল
১৯.১১.১৫
সংযুক্ত- ইউএনও’র ছবি।











