আগামী ছয় মাস দেশেই থাকবেন শাবনূর

news-image

রোববার রাতে ঢাকায় ফিরে চমকে দিলেন সবাইকে। তাকে দেখে কয়েকজন বলেও ফেললেন, এ কোন শাবনূর! কেননা সেই চিরচেনা শাবনূর এবার ফিরেছেন ভিন্ন অবয়বে। এক বিন্দু মেদ নেই শরীরে। দেখলে মনে হয়, আবারও যেন তারুণ্য ফিরে পেয়েছেন তিনি। শুধু চেহারায় নয়, কথায়ও চমকে দিলেন শাবনূর। sabnur

অস্ট্রেলিয়া থেকে যখনই দেশে আসেন তখন একটা কথাই বারবার বলেন, 'হাতে সময় খুব কম। শিগগিরই ফিরতে হবে। যে ক'দিন দেশে থাকব, খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটবে।' তবে এবার তার কণ্ঠে অন্যরকম কথাই শোনা গেল। বললেন, 'এবার বছর খানেক না পারলেও অন্তত ছয় মাস দেশেই থাকতে চাই। নতুন উদ্যমে ব্যস্ত থাকতে চাই চলচ্চিত্রের কাজ নিয়ে। বাকিটা সময় কাটাতে চাই পরিবারের সঙ্গে।' শাবনূর বর্তমানে ঢাকার উত্তরায় তার শ্বশুরালয়ে আছেন। শিগগিরই তিনি সালাহউদ্দিন লাভলুর 'জনম জনম'সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করবেন। শাবনূর দেশে ফেরায় তার ভক্তরা দারুণ খুশি।
 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত