,

জিম্বাবুয়ে বিরুদ্ধে ১-০তে সিরিজ জিতল বাংলাদেশ ‌‌এ দল

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে চারদিনের ম্যাচ ড্র করে বাংলাদেশ এ দল। বুধবার দুই ম্যাচের সিরিজ জিতে নিল ১-০তে। জিম্বাবুয়ে এ দল চতুর্থ ও শেষ দিন চা-বিরতির পর তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৭৬/৫-এ। সফরকারীদের টার্গেট ছিল ২৭৮। তারা দ্রুত চার উইকেট হারায়। এরপর প্রথম ইনিংসের দুই হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক শুভাগত হোম এবং মোসাদ্দেক হোসেন যথাক্রমে ১৯ ও ২৫ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করেন। এর আগে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে ৯৯ রানের লিড নিয়েছিল তাসামুল হকের শতক (১০২) এবং শুভাগত (৯২), মোসাদ্দেক (৮৫) ও নুরুল হাসানের (৫২) ফিফটির সৌজন্যে।

 

জিম্বাবুয়ে এ প্রথম ইনিংস ৩০৩ (মাসাকাদজা ৫০, মুর ৬২, গাম্বি ৭০। মোহাম্মদ শহীদ ২/৪২, আবু জায়েদ ২/১০৬, সাকলাইন সজীব ২/৭০, শুভাগত হোম ২/৪৫)।


বাংলাদেশ এ প্রথম ইনিংস ৪০২ (তাসামুল হক ১০২, শুভাগত হোম ৯২, মোসাদ্দেক হোসেন ৮৫, নুরুল হাসান ৫২। তিরিপানো ৩/৮৯, এম শাঙ্গওয়ে ৩/৭০)।


জিম্বাবুয়ে এ দ্বিতীয় ইনিংস ৩৭৬/৫ ডিক্লেয়ার (চারি ১২৮, মুর ১০৩, বার্ল ৫১*, মামহিও ৫০। সাকলাইন সজীব ২/৮৬, মুক্তার আলী ২/৭৩)।


বাংলাদেশ এ দ্বিতীয় ইনিংস ৮৮/৪ (রনি তালুকদার ৩০, শুভাগত ১৯*, মোসাদ্দেক ২৫*। নিয়াউচি ৩/২৩)।
ফল : ম্যাচ ড্র। সিরিজ : বাংলাদেশ এ দল দুই ম্যাচের সিরিজ ১-০তে জয়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে