,

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বৈষম্য কম

news-image

কর্মক্ষেত্রে নারী-পুরুষের বেতন বৈষম্য ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশে কম। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বাংলাদেশের অবস্থান ৬৪, ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১০৮ ও ১৪৪। বিশ্বের ১৪৫টি দেশে এ জরিপ পরিচালনা করে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রতিষ্ঠানটি।


ডব্লিউইএফ বলছে, নারী ও পুরুষের মধ্যে বেতন বৈষম্য পুরোপুরি যেতে আরো ১১৮ বছর লাগবে। ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে নারীরা এ মুহূর্তে যা আয় করছে, ২০০৬ সালেই পুরুষরা তা আয় করত।


এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক দশক আগের তুলনায় বর্তমানে ২৫ কোটি নারী বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে অংশ নিয়েছে। বেশ কয়েকটি দেশে পুরুষের তুলনায় অধিক সংখ্যক নারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তারা কর্মক্ষেত্রে নেতৃত্বের জায়গা নিতে পারছে না বা দক্ষতার ভূমিকা রাখতে পারছে না।


প্রতিবেদন তৈরির সময় নারী ও পুরুষ যে চারটি ক্ষেত্রে সমঅধিকার পাচ্ছে না, ডব্লিউইএফ তা বিবেচনায় রেখেছে : স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ ও রাজনৈতিক ক্ষমতায়ন।


নারী-পুরুষ বৈষম্য কমানোর ক্ষেত্রে নর্ডিক দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে। ১৪৫টি দেশের মধ্যে শীর্ষ চারটিই এ অঞ্চলের : ১. আইসল্যান্ড, ২. নরওয়ে, ৩. ফিনল্যান্ড, ৪. সুইডেন।


এর পর রয়েছে—৫. আয়ারল্যান্ড, ৬. রুয়ান্ডা, ৭. ফিলিপাইন, ৮. সুইজারল্যান্ড, ৯. স্লোভেনিয়া ও ১০. নিউজিল্যান্ড।

প্রতিবেদনের প্রধান লেখক সাদিয়া জাহিদি বলেন, ‘পরিবারে তাদের সবচেয়ে ভালো নীতি রয়েছে। তাদের শিশু যত্নের ব্যবস্থা সবচেয়ে ভালো এবং তাদের মা-বাবা ও পরিবারের ছুটির জন্য সবচেয়ে ভালো আইন রয়েছে।’


সবচেয়ে বৈষম্য বেশি যেসব দেশে সেই তালিকার মধ্যে রয়েছে—১. ইয়েমেন, ২. পাকিস্তান, ৩. সিরিয়া, ৪. সাদ, ৫. ইরান, ৬. জর্ডান, ৭. মরক্কো, ৮. লেবানন, ৯. মালি, ১০. মিসর।


প্রতিবেদনে যুক্তরাজ্য ১৮, যুক্তরাষ্ট্র ২৮ ও কানাডা ৩০তম অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে