,

প্যারিস হামলার মূল হোতা নিহত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস হামলার মূল হোতা মরক্কোর বংশোদ্ভূত আবদেলহামিদ আবাউদ (২৭) নিহত হয়েছেন। বুধবার সকালে রাজধানীর সিয়ান্ত দেনিসে চালানো পুলিশি অভিযানে তিনি নিহত হয়েছেন বলে ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা জানিয়েছে। তবে এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানায়নি। তবে সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এখনো অধরা রয়েছেন আবদেলহামিদ আবাউদ।


উর্ধ্বতন দুই ফরাসি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রাতে ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, ইসলামিক স্টেটের জঙ্গি এবং প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে এ বিষয়ে পত্রিকাটি বিস্তারিত জানায়নি। তাদের এ দাবির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


তবে ফরাসি কৌঁশুলি ফ্রাঁসোয়া মলির বরাত দিয়ে বিবিসি বলছে, ফরাসি বাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হামলার প্রধান হোতা আব্দেলহামিদ আবাউদ ছিলেন না। ফলে তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।


আবদেলহামিদ আবাউদকে ধরতে বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সিয়ান্ত দেনিস এলাকায় অভিযান চালায় ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ। অভিযানে এক নারীসহ দুই সন্দেহভাজন হামলাকারী প্রাণ হারিয়েছেন। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ওই ফ্ল্যাটে হতাহতদের প্রকৃত সংখ্যা, এবং তারা কিকি জিনিস ফেলে গেছে, সেসব জানতে আরো তদন্ত দরকার বলে জানিয়েছেন কৌঁশুলি মলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে