,

থাকবেন না ৪৯ দিন

news-image

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা ৪৯ দিন তার প্রিয় মাতৃভূমিতে থাকবেন না। স্টেজ শোতে অংশ নিতে গতকাল সকাল নয়টায় এমিরেটস এয়ারলাইন্সে চড়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন এ শিল্পী। সেখানে আগামীকাল ‘পাবনা ওয়েলফেয়ার’-এর একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লিজা। পাশাপাশি আমেরিকার নিউ ইয়র্কেই আরও দুটি শোতে অংশগ্রহণ শেষে ডিসেম্বরে কানাডা যাবেন তিনি। সেখানে এক আত্মীয়ের বাসাতে থেকে একটি স্টেজ শোতে অংশ নেবেন। এরপর আবার আমেরিকায় এসে দেশে ফিরবেন ২০১৬ সালের ৭ই জানুয়ারি। গতকাল দেশ ছাড়ার আগে মুঠোফোনে লিজা বলেন, তৃতীয়বারের মতো নিজের জন্মদিনে পরিবারের কাউকেই 

তেমন পাচ্ছি না। তাই কিছুটা খারাপ লাগছে। তবে দেশের গানকে দেশের বাইরে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সবকিছু ঠিকভাবে শেষ করে তবেই যেন দেশে ফিরতে পারি। সবাই ভালো থাকবেন। উল্লেখ্য, এ নিয়ে নবমবারের মতো আমেরিকা গেলেন লিজা। ২০০৮ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৯ সালে প্রথম আমেরিকায় যান তিনি। লিজার জন্মদিন ২২শে ডিসেম্বর। এই নিয়ে চতুর্থবারের মতো দেশের বাইরে তাকে জন্মদিন উদ্‌যাপন করতে হবে। এদিকে কয়েক মাস আগে বাজারে এসেছে লিজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’। এ অ্যালবামের প্রতিটি গানই শ্রোতাদের মুগ্ধ করেছে। বিশেষ করে আরফিন রুমির সুর-সংগীতে অ্যালবামের টাইটেল গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। গানটি এরই মধ্যে ভারতের বি ফোর ইউ চ্যানেলেও প্রচার হয়েছে। এদিকে এ অ্যালবামের পর নতুন আরও বেশ কিছু গানের কাজ শেষ করেছেন লিজা। এ গানগুলো নিয়ে নতুন বছরে তৃতীয় অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। লিজা প্রথম প্লে-ব্যাক করেন ‘এই তো ভালোবাসা’ চলচ্চিত্রে। তৌসিফের সুর-সংগীতায়োজনে এটি ছিল তৌসিফের সঙ্গেই দ্বৈত গান। এরপর থেকে এখন পর্যন্ত ৩৫টি চলচ্চিত্রে গান গেয়েছেন লিজা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে