,

কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রস্তুতি শুরু!

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বুধবার প্রথম দিনের অনুশীলনে অংশ নেন ছয় ক্রিকেটার। জাতীয় দলের তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বিও যোগ দেন অনুশীলনে।

 

কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে প্রথম দিনের অনুশীলনে ছিলেন ধীমান ঘোষ, নাঈম ইসলাম জুনিয়র, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি ও আরিফুল হক।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস ছুটিতে রয়েছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে থাকায় শুভাগত হোম আর মাহমুদুল হাসানও বুধবারের অনুশীলনে যোগ দিতে পারেননি।

 

অনুশীলন শেষে কামরুল ইসলাম বলেন, বিপিএলের আগে জিম্বাবুয়ে সিরিজের দলে থাকতে পেরে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করে আর ড্রেসিং রুমে সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যা বিপিএলে অনেক কাজে আসবে।

 

কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ভারসাম্যপূর্ণ দল বলেই মনে করছেন এই তরুণ পেসার, আমাদের দলে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় আছে। তারা দারুণ ফর্মেও আছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আর অধিনায়ক মাশরাফি ভাই আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে