,

যুক্তরাষ্ট্রে মসজিদ ভাঙচুর, মুসলিমদের হত্যার হুমকি

news-image

প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের মুসলিম বিরোধ চরম আকার ধারণ করেছে। দেশটির কয়েকটি রাজ্যে বুধবার ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এর আগে কয়েকটি রাজ্যের গভর্নররা ঘোষণা দিয়েছিল তারা আর কোনো সিরীয় শরণার্থীকে গ্রহণ করবে না।
যুক্তরাষ্ট্রের ইসলামিক সংস্থা দ্য কাউন্সিল অন অ্যামেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে ফ্লোরিডা, টেক্সাস, কেনটুকি, ভার্জিনিয়া, নেব্রাস্কা, টেনেসি, ম্যাসাচুসেটস, ওহিও এবং নিউইয়র্কের বিভিন্ন মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কেবল তাই নয় এসব অঞ্চলের মুসলিম অধিবাসী ও বিভিন্ন ইসলামিক স্থাপনাও ঘৃণা ও হুমকির সম্মুখীন হয়েছে। নেব্রাস্কার ওমাহা ইসলামিক সেন্টারের ভবনের দেয়ালে হামলাকারীরা ফ্রান্সের আইফেল টাওয়ারের ছবি এঁকে দেয়। টেক্সাসে এক মসজিদের দরজার সামনে কোরান শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রাখে হামলাকারীরা।
এছাড়াও ফ্লোরিডার ইসলামিক সেন্টারে অফ পিটার্সবার্গে হুমকিযুক্ত ভয়েসমেল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে মুসিলমদের গুলি করে হত্যা করা হবে। ফ্লোরিডার আরেক মসজিদে বোমা মারার হুমকি দেয়া হয়েছে এবং মুসলিমদের গুলি করে হত্যা করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্রের ২৭ টি অঙ্গরাজ্যের গভর্নর জানিয়েছেন তারা সিরিয়ার কোনো শরণার্থীকে আশ্রয় দেবেন না। প্যারিসে হামলার পর পরই এ সিদ্ধান্ত নেন তারা।
সূত্র : আল জাজিরা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে